হোম > সারা দেশ > ফরিদপুর

প্রবাসীকে হত্যা, একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা

ফরিদপুর প্রতিনিধি

নিহতের মাকে শান্তনা দিচ্ছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে অণ্ডকোষ থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের একমাত্র ছেলে।

জানা গেছে, পরিবারের হাল ধরতে দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন জামাল। সম্প্রতি দেশে ফিরে গত ৬ রমজান পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামে সাজেদা বেগম (২৮) নামের এক তরুণীকে বিয়ে করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কোনো ভাই-বোন নেই। গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তাঁর স্বামীর অণ্ডকোষে তাঁরা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শনিবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করতে করতে লুটিয়ে পড়ছেন বৃদ্ধা মা শিরি বেগম। ছেলেকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পাগলপ্রায় তিনি। শিরি বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার আর কেউ রইল না।’

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁর অণ্ডকোষে আঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত প্রক্রিয়াধীন।

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে এক ব্যক্তিকে গলা কেটে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ