হোম > সারা দেশ > ফরিদপুর

সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ

নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।

আজ রোববার সকাল ৮টার দিকে মাশাউজান এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টন দেখতে পান পথচারীরা। কার্টন খুলতেই ভেতরে নবজাতকের লাশ পাওয়া যায়। আস্তে আস্তে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে।

স্থানীয় বাসিন্দা টুকু শেখ জানান, ‘রোববার সকালে মহাসড়কের পাশে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে থাকা একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পাই। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।’

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশটির ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে এক ব্যক্তিকে গলা কেটে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ