হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের পর্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছেন।

বৃহস্পাতবার (২৫ জুন) বেলা ১টার দিকে মধ্যপাড়া ভাদুরিয়া বাজার ঈদগা মাঠের পেছনে বাড়ির পাশে পুকুরে পড়ে তাঁরা মারা যান। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন মধ্যপাড়া ভাদুরিয়া বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১) এবং তাঁর চাচাশ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভি আক্তার (৮) ও দুলালি আক্তার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় আকলিমা খাতুনসহ সুরভি আক্তার এবং দুলালি আক্তার।

গোসল করার একপর্যায়ে সুরভি ও দুলালি পানিতে ডুবে যেতে থাকে। তখন আকলিমা খাতুন তাদের বাঁচানোর চেষ্টা করলে তিনিও ডুবে যান। পরে আকলিমার স্বামী তৌহিদ খুঁজতে গিয়ে দেখেন তাঁরা পুকুরের পানিতে ভেসে আছেন।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করনে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ সুরতহাল করে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি