হোম > সারা দেশ > ঢাকা

আদালতকে যা বললেন শমী কায়সার ও তাপস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টা মামলায় বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁদের রিমান্ড শুনানির সময় তাঁরা আদালতের কাছে নির্দোষ দাবি করেন।

শমী কায়সার আদালতকে যা বললেন

রিমান্ড শুনানির সময় আদালতের জিজ্ঞাসাবাদে শমী কায়সার বলেন, ‘এই মামলার ঘটনা উল্লেখ করা হয়েছে ১৮ জুলাই। আমি ওই দিন বনানীতে ছিলাম। কোটাবিরোধী আন্দোলনের সময় আমি ইন্টারনেট চালুর কথা বলেছিলাম।’

শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তিনি বিভিন্ন কটূক্তি করেছেন।

এ প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘জিয়াউর রহমানের বিরুদ্ধে আমি কখনো বলিনি। কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলিনি।’

শমী কায়সার আদালতকে আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত অন্যায় ও অন্যায্য।’

আদালতকে যা বলেছে তাপস

কৌশিক হোসেন তাপসের রিমান্ড শুনানির সময় আদালতকে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম আমি। আমি আমার ফেসবুক প্রোফাইল লাল করেছিলাম।’

আদালত প্রশ্ন করেন, ‘তাহলে পালালেন কেন?’

জবাবে তাপস বলেন, ‘আমি পালাইনি। আমাকে আমার অফিস থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।’

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট

ডিএনসিসিতে বিতরণের প্রথম দিনে ফ্যামিলি কার্ড পেল ৫০৯ পরিবার

রাজধানীর আজিমপুর ও মগবাজারে বাসা থেকে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার

বিপুল মাথার খুলি ও হাড় জব্দ: দীর্ঘদিন ধরে অবৈধ বাণিজ্য করতেন ডেন্টালের দুই শিক্ষার্থী

রেশনিং পদ্ধতির জ্বালানি ঈদযাত্রায় নৈরাজ্য বাড়াবে: যাত্রী কল্যাণ সমিতি

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

বইমেলায় ভিন্ন রকম ইফতার

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক