হোম > সারা দেশ > ঢাকা

দুই চীনা নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই চীনা নাগরিক। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরা থেকে দুই চীনের নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তার অপরজন বাংলাদেশি এক নারী।

তুরাগের দলিপাড়া পাকার মাথা সংলগ্ন সেক্টর ৩-এর ২০/এ নম্বর সড়কের ৩/এ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুই চীনের নাগরিক জেন ফ্যান (৩৮) ও জিন সুচান (৩২) এবং বাংলাদেশি সুইটি আক্তার (২৯)।

ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, তুরাগের দলিপাড়া পাকার মাথা সংলগ্ন সেক্টর ৩-এর ২০/এ নম্বর সড়কের ৩/এ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে সোমবার দিবাগত মধ্যরাতে র‍্যাব-১ ও তুরাগ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী এক তরুণীকেও উদ্ধার করা হয়। তিনি তুরাগ থানায় ধর্ষণ ও মানব পাচার আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সুইটির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে সুইটি উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে নিয়ে তাঁকে আটকে রাখেন। সেখানে চীনের নাগরিক তাঁকে ধর্ষণ এবং বিদেশে পাচারের চেষ্টা করেন।

এ বিষয়ে তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার দুই চীনের নাগরিক ও এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে মানব পাচার, ধর্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন চীনা নাগরিক পলাতক রয়েছেন।’ তিনি বলেন, ’গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’

উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ‘গ্রেপ্তার সুইটি আক্তার দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্নবিত্ত মেয়েদের বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসতেন। পরে তিনি গ্রেপ্তার হওয়া দুই চীনের নাগরিক ও পলাতক সদস্যদের সহযোগিতায় তাঁদের বিভিন্ন জায়গায় পাচার করতেন। ভুক্তভোগীদের আটকে রেখে শারীরিক নির্যাতনও করতেন তাঁরা।’

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

রাজধানীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে বাবার মৃত্যু, সংকটাপন্ন তিন ছেলে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়

সোনারগাঁয় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

রাজধানীতে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর