হোম > সারা দেশ > ঢাকা

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান আসামি ফজর আলী। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং আমরা প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফজর আলী রাতে ভুক্তভোগীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

গ্রেপ্তার ফজর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর পড়ুন:

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা