হোম > সারা দেশ > ঢাকা

আ. লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ নামক মোর্চা। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিসহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ নামক একটি মোর্চা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল শুরু হয়ে কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মধুর ক্যানটিনের সামনে এসে শেষ হয়।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতার সংগঠক ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করুন। ভয় পাবেন না, নির্ভয়ে কাজ করুন। আপনাদের ব্যর্থ হতে দেব না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসররা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের ব্যানারে নির্বাচনকারীরা স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারবে না। তাদেরকে নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণহত্যাকারী কর্মকর্তাদের ডিভিশন বাতিল ও আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য পরিষ্কার করতে হবে।  প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে এ দেশের জনগণ ফেরত চায়, তাহলে তাদের নিয়ে গণভোটের আয়োজন করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ নামক মোর্চা। ছবি: আজকের পত্রিকা

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ও আহতদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মোল্লা। কফিন মিছিল চলাকালে ‘ফ্যাসিবাদের পতনে, ভয় করে না মরণে’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল