হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মতিঝিল এলাকায় ৩৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যানচালক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: ডিবি

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় গিয়াস উদ্দিন নামে পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, গিয়াস উদ্দিন একজন চিহ্নিত মাদক কারবারি।

গতকাল বুধবার রাতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সোনাহর আলী জানান, গত মঙ্গলবার দেশের সীমান্তবর্তী একটি জেলা থেকে জব্দ হওয়া গাঁজা ঢাকায় নিয়ে আসেন পিকআপের চালক গিয়াস উদ্দিন। ঢাকার বিভিন্ন এলাকায় এই গাঁজা সরবরাহের জন্য তিনি এনেছিলেন। এই খবর পেয়ে মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে মতিঝিল থানার টিঅ্যান্ডটি কলেজের সামনে অভিযান চালায় ডিবি মিরপুর বিভাগের জোনাল টিম। অভিযানে পিকআপ ভ্যান থেকে ৩৬ কেজি গাঁজাসহ চালক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার গিয়াস উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা সরকারবাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শুকুর আলী এবং মায়ের নাম মৃত নুরজাহান। এই ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার