হোম > সারা দেশ > ঢাকা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের এই কার্যালয়ে দেওয়া আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাত সোয়া ৮টার দিকে উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাত্র কার্যালয়ে পৌঁছেছি। আধা ঘণ্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়।’

হামলা ও অগ্নিসংযোগ কারা করেছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আজ সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সরকারের প্রতিশ্রুতি: হাজার কোটির আবাসন হচ্ছে তিন বস্তিতে

চিড়িয়াখানায় এল কমন ইল্যান্ড আর ওয়াইল্ডবিস্ট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আইনজীবী রিমান্ডে

রাজধানীতে বিভিন্ন অপরাধে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার শতাধিক

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ

পল্লবীতে নৃশংস হত্যার শিকার সেই শিশুর মায়ের পাশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

শিবলী রুবাইয়াতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক, ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটিতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু

জন্মের পর আশ্রয় হয়েছিল ছোটমণি নিবাসে, তিন মাসেই থেমে গেল মুনার জীবন

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন