হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

টঙ্গীতে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের নাম নাজমুল হোসেন (৭৫)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে।

সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়। দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

আইন কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, এমপি-ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

চেক প্রতারণার আরেক মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

রাজধানীতে ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি