হোম > সারা দেশ > গাজীপুর

মাদককাণ্ডে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ছাত্রলীগের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের মো. ইকবাল সরকারের ছেলে। তিনি ২০১৬ সাল থেকে বহিষ্কারের আগপর্যন্ত গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন। 
 
উল্লেখ্য, গতকাল শনিবার কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট আনার সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলমের ব্যবহৃত প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁদের দেওয়া তথ্য মতে, এ সকল মাদক ব্যবসার মূল হোতা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে