হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: ফেসবুক থেকে

বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে মিরপুরের একাধিক স্থানে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকার যান চলাচল ব্যাহত হচ্ছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: ফেসবুক থেকে

এদিকে ট্রাফিক মিরপুর বিভাগ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে। এ পরিস্থিতিতে যাত্রীদের হাতে সময় নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে তারা।

এর আগে বৃহস্পতিবারও (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সপ্তাহের শেষ কর্মদিবসে কয়েক ঘণ্টার ওই অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

তাহসিফ সাউরি হত্যা মামলা: বন্ধু দীপকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

দীপকে মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর, হবে অপমৃত্যুর মামলা

বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর লাশ, পরিবারের দাবি আত্মহত্যা

অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

রমনায় ককটেল বিস্ফোরণ: মগবাজারে চারটি ককটেলসহ গ্রেপ্তার ২

কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎

ধানমন্ডিতে ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই