হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে। 

মৃত শিক্ষার্থীর নাম মো. রাফিন (১১)। সে উপজেলার বারিষাব ইউনিয়নের বানরহাওলা গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে। রাফিন আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয় মো. আলমগীর হোসেন বলেন, রাফিন নানার বাড়িতে বেড়াতে আসে। নানার বাড়ির পাশের বড়দারার খালের পানিতে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক আনিছুর রহমান জানান, পানিতে ডুবে যাওয়া রাফিন নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু কবর মিয়া বলেন, পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে