হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বড় চর এলাকায় কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে একটি চক্র রাতভর দুই থেকে তিনশ ট্রাকে মাটি লুট করে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) সালাউদ্দিন রবিন নামের একজনকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। তবে মূল আসামি আক্তার হোসেন ও তাঁর সহযোগী নাসির এখনো ধরাছোঁয়ার বাইরে।

অভিযোগের বিষয়ে কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জানান, মাটি কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সালাউদ্দিন তাঁর চাচাতো ভাই। সে তার জায়গা হতে মাটি কেটেছে।

নিউভিশন হাউজিংয়ের ম্যানেজার মনির হোসেন বলেন, জায়গাটি যৌথ মালিকানাধীন এবং ভিডিওতে মাটি কাটার বিষয়টি দেখা গেছে। পরিমাণ নির্ধারণে সময় লাগবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় আগেই মামলা ছিল। ওই মামলার আসামি হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা