হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। পুরো এলাকা এ সময় উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে আসলে কী হয়েছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতের কোনো সংবাদ দিতে পারেননি।

দক্ষিণখানে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে পুলিশ কর্মকর্তাকে গণধোলাই

ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি, হামলার বিচার চাইল শিবির

ছাত্রসেনার নেতা হত্যায় এক বছরেও নেই গ্রেপ্তার—বিচার দাবিতে সমাবেশ, বিক্ষোভ

নবম দফায় ২ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

দুই মাস পর ঢাকার পেট্রলপাম্পগুলোয় ভিন্ন চিত্র

গ্রাম আদালতকে জনপ্রিয় করার তাগিদ

উত্তরায় চোরাই মোবাইল ফোন নিয়ে আটক ২ চীনা নাগরিকসহ তিনজন কারাগারে

আশুলিয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

ছদ্মনামে গৃহকর্মীর কাজ নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে করতেন চুরি

সুস্থ হওয়ার পর ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী