হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনে কর্মীরা, মেট্রোরেল চলাচল বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশনের কলাপসিবল গেট লাগানো দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে আজ শুক্রবার মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

আজ বেলা ৩টা থেকে ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও সাড়ে ৩টা পর্যন্ত কোনো ট্রেন স্টেশন ছাড়েনি বলে ডিএমটিসিএলের একটি সূত্র নিশ্চিত করেছে।

সাধারণত শুক্রবার বিকেলে সেবা চালু হয়, কিন্তু আজ বিভিন্ন স্টেশনের নিচের কলাপসিবল গেট লাগানো। যাত্রীরা স্টেশনে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে অনেকে ভোগান্তিতে পড়েছেন।

মিরপুর-১০ নম্বর স্টেশনে যাওয়া যাত্রী রাসেল আহমেদ জানান, স্টেশন বন্ধ থাকায় তিনি ভেতরে ঢুকতে পারেননি। কর্মীদের আন্দোলনের কারণে ট্রেন চলাচল স্থবির হয়ে আছে বলে তিনি জানতে পারেন।

এর আগে, বৃহস্পতিবার আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনায় দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আন্দোলনরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এমডি বলেছেন, আগামী বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদন হতে পারে বা না-ও পারে। আমরা এই “আশা নির্ভর” বক্তব্যে একমত নই। তাই পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চলছে।’

এই কর্মকর্তা জানান, আন্দোলনকারী কর্মীরা বর্তমানে ডিএমটিসিএল উত্তরা অফিসের ১ নম্বর গেটের সামনে অবস্থান করছেন।

এর আগে, গতকাল ডিএমটিসিএল জানিয়েছিল, আজ মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে। কিন্তু বাস্তবে বিকেল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার ছুটির দিনে মেট্রোরেল বেলা ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২

ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাবিতে কর্মচারী নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও বাস্তবায়ন না হলে শনিবার অধিদপ্তরে লংমার্চের ঘোষণা

পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতা-কর্মী আটক