হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস উল্টে পড়ে সুপারভাইজার নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ঢাকা-খুলনা বিশ্বরোডে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় সড়কের ওপর চলন্ত বাস উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের সুপারভাইজার। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সুপারভাইজারের নাম রাজন ব্যাপারী (৪২)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন নামের বাসটি বুধবার সকাল ৯টার দিকে নগরকান্দা উপজেলার গজারিয়ায় পৌঁছালে হঠাৎ সড়কের ওপর উল্টে পড়ে। এ সময় বাসের সুপারভাইজার রাজন ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের তিনজন যাত্রী আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম বলেন, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা  হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে