হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বোনের এসএসসি পাসের আনন্দের দিনে দিঘিতে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

পুরো বাড়ি যেখানে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা ছিল, সেখানে উল্টো কান্নার রোল। বাড়িজুড়ে চলছে শোকের মাতম। বাড়ির বড় মেয়ে মরিয়ম খানম এবার এসএসসি পাস করেছে। আজ রোববার সকালে পরীক্ষার ফল জানতে পেরে বাড়িতে হইহুল্লোড় শুরু হয়। এ সময় সবার অগোচরে তার ছোট ভাই রিফাত শেখ (৩) পানিতে ডুবে মারা যায়।

আজ রোববার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত রিফাত শেখ ওই গ্রামের জাহিদুল শেখের ছেলে।

এ বিষয়ে রিফাত শেখের মামা হাফিজুর শেখ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে তাঁর ভাগনি মরিয়ম খানমের এসএসসির ফল প্রকাশ পায়। জিপিএ ৪.৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে। আশানুরূপ ফল না হলেও পরিবারের সবাই তাতে খুশি।

হাফিজুর শেখ আরও বলেন, এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই রিফাত শেখকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পাশের দিঘির পানিতে ভাসতে দেখা যায় রিফাতকে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে