হোম > সারা দেশ > ঢাকা

পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট-ভবনসহ জমি ক্রোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাহিদা রুনাই। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট, ভবন ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক সজীব আহমেদ এসব সম্পত্তি ক্রোক চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, নাহিদার ধানমন্ডির র‌্যাগস ভিউ পার্কের ফ্ল্যাট, চট্টগ্রামের খুলশীর ১০ শতক জমিসহ ৬তলা আবাসিক ভবন, ঢাকার উত্তরার তিন কাঠার প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ কাঠা অকৃষিজমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।

আবেদনে বলা হয়েছে, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। গোপন সূত্রে জানা যায়, নাহিদা রুনাইয়ের স্থাবর সম্পদ অন্যত্র বিক্রয়, স্থানান্তর ও হস্তান্তর করার চেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব স্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, নাহিদা রুনাই পি কে হালদারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলায় সহযোগী আসামি। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

ঢাবিতে নারী হেনস্তার অভিযোগ, তিন দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর