হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডাকাতি মামলায় উচিৎপুরা ইউনিয়নের পরিষদের এক সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে তাঁকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য হলেন সাম আলমগীর (৪৫)। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং জাঙ্গালিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। এর আগে দীর্ঘদিন ডাকাতি প্রস্তুতির মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন তিনি। নতুন করে মামলায় ওয়ারেন্ট হলে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে