হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মুফতি মনির হোসাইন কাসেমী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেছেন নারায়ণগঞ্জভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমে’র সাংবাদিক মো. আকাশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এই মামলা করেন। আদালত মামলার অভিযোগ গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, অনলাইনটিতে মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি দেশের বেশির ভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

পরবর্তী সময় ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে চায়ের দোকানে আকাশ ও অন্য সাক্ষীরা মোবাইলে দেখতে পান মনির হোসেন কাসেমীর পরিচালিত ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কনটেন্ট আপলোড করা হয়। সেই ভিডিওটি রাত ১১টার দিকে ডিলিট করা হয়। তবে আরও বিভিন্ন অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা অনলাইনটির বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে। এতে প্রতিষ্ঠানের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়।

ভোলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে: নৌবাহিনীর প্রধান

ধর্ষণের অভিযোগে মামলা, আত্মসমর্পণের পর ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েলের জামিন

স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

১৩ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত

বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

ইসিতে গিয়ে সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক

দ্বিতীয় দফায় শাহবাগে সংঘর্ষে মহিউদ্দিন রনিসহ আহত ২০

যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক