হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ কনস্টেবল মনিরুল হত্যায় গুলশান থানায় ভাইয়ের মামলা, রিমান্ডের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় আরেক কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। 

নিহত কনস্টেবলের বড় ভাই কনস্টেবল মাহাবুবুল হক বাদী হয়ে আজ রোববার গুলশান থানায় মামলাটি করেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি। 

তিনি বলেন, দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কনস্টেবল কাওছারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিনগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।

জানা গেছে, পুলিশ কনস্টেবল কাওছার আলী গ্রামের বাড়ি কুস্টিয়ার দৌলতপুরের দাড়েরপাড় গ্রামে। বাবার নাম হায়াত আলী। নিহত মনিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুরে। বাবার নাম মুক্তিযোদ্ধা মৃত শামসুল হক।

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি

স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায়: পরকীয়া নয়, প্রাথমিক তদন্তে ‘ইগো প্রবলেম’ পাচ্ছে পুলিশ

অভিনেতা যাহের আলভীর জামিন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

দন্তচিকিৎসক পিনু হত্যা: স্বামী সোহেল রানা দুই দিনের রিমান্ডে

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক