হোম > সারা দেশ > ঢাকা

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথে ছাত্রকে সহপাঠীদের পিটুনি, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

ঢামেক প্রতিবেদক

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার অভিযোগ শিক্ষার্থীদের মারধর করা হয়। ছবি: স্ক্রিনশট

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন শরিফ অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীকে পিটুনি দিয়েছে অন্য শিক্ষার্থীরা। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম অপূর্ব চন্দ্র (২৬)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। রাত সাড়ে ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্বের নামে কোরআন শরিফ অবমাননার অভিযোগ ওঠে। ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে পিটুনি দেয়। সংবাদ পেয়ে থানা-পুলিশ রাতেই তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মোস্তাফিজুর রহমান আরও জানান, পুলিশ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর পড়ুন:

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার