হোম > সারা দেশ > ঢাকা

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মুহাম্মদ ইয়াছিন ও আরাফাত মুন্না (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না।

কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে সমকালের আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক পদে বাংলানিউজের তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক পদে খবরের কাগজের মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল ওয়ানের জান্নাতুল ফেরদৌসী মানু ও আমাদের সময়ের আসাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এই ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অপর দুই সদস্য এটিএন নিউজের হেড অব নিউজ মাশহুদুল হক ও সিনিয়র সদস্য সাজেদুল হক উপস্থিত ছিলেন। কমিশনের সাচিবিক সহায়তায় ছিলেন বাংলানিউজের স্পেশাল করেসপনডেন্ট ইলিয়াছ সরকার।

এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, মোহাম্মদ শিশির মনির ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি হাসান জাবেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মিশন।

এ সময় আরও উপস্তিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনোজ কান্তি রায়, প্রতিষ্ঠাতা সদস্যসচিব কাজী আব্দুল হান্নান, ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, সালেহ উদ্দিন, এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, শামীমা আক্তার ও আশরাফ উল আলম প্রমুখ।

ধামরাইয়ে ২ ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি

১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটিতে নভোএয়ারের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ইরান থেকে শিখে এসে দুই ভাইয়ের সিসা কারবার

ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় উদ্‌যাপনের স্থান নজরদারিতে রাখবে পুলিশ

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস