হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. লিটন (৪২) ও মো. কামরুল হাসান (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ৮০০ পিচ ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কামরুলের বিরুদ্ধে একটি এবং লিটনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। বিক্রির উদ্দেশ্যে উদ্ধারকৃত ইয়াবাগুলো নিজেদের হেফাজতে রেখেছিল বলেও তারা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-মদ উদ্ধার