হোম > সারা দেশ > রাজবাড়ী

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। 

এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার রাত সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত সাড়ে ৯টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল শুরুর পর নদীতে আটকে থাকা ফেরিগুলো পাড়ে ফিরে আসে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল