হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। ছবি: আজকের পত্রিকা

যোগদানের তারিখ আরও এগিয়ে আনার দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন ‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্তরা। আজ রোববার (২ আগস্ট) বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তাঁরা। এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। এতে করে ওই সড়কের এক লেনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অন্য পাশ দিয়ে দুই লেনের যান চলাচলের ব্যবস্থা করে।

মন্ত্রণালয় আগামী অক্টোবরে যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি মাসেই যোগদানের দাবি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী ‎বলেন, ‘আমরা ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছিলাম। কিন্তু তা হয়নি। আমরা আগস্টেই যোগদান চাই। আমাদের যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে আমরা ফিরে যাব না।’

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‎এর আগে আগামী ২৯ অক্টোবর যোগদান করানো হবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।

আজ ‎রোববার সকালে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ। ‎তবে কী কারণে যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। ছবি: আজকের পত্রিকা

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। ‎

‎চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে বলেও এতে তুলে ধরা হয়েছে।

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। ছবি: আজকের পত্রিকা

‎‎এর আগে শনিবার এসব শিক্ষকের আগামী ২৯ অক্টোবর যোগদান করানো হবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

‎২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিয়োগের জন্য ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। ‎সর্বশেষ গত ১০ মে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর আগের কার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

রাজধানীতে ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ