হোম > সারা দেশ > ঢাকা

‎পল্লবী থানার পাশে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল আরোহী আহত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

‎রাজধানীর পল্লবী থানার নিকটে অবস্থিত সেনা ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরই তারা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

‎রাতে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, ‘থানার পাশে সেনা ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারব না। আমি থানার ভেতরে ছিলাম।’

‎বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল