হোম > সারা দেশ > ঢাকা

ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। 

এ সময় মাটি কাটার ভেকু দিয়ে খান ব্রিকস এর চিমনি, চুল্লি, তৈরি করে রাখা কাঁচা ইট এবং ইটভাটার অফিসসহ ভেঙে ফেলা হয়। পরে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কিছু কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়। 

এ ছাড়া লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী খান ব্রিকসের মালিক মাসুদ খান লাল্টুকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে খান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা ভেঙে দেওয়া হবে। একবার যেগুলো ভাঙা হয়েছিল কিন্তু পুনরায় নতুন করে চালু করেছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা-পুলিশ এবং ধামরাই ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। 

সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়। 

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড