হোম > অপরাধ > ঢাকা

জাজিরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেলের ধাক্কায় ভানু বেগম (৬৩) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে জাজিরা ইউনিয়নের জব্বার আলী আকনকান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জব্বার আলী আকনকান্দি গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর জজকোর্টের উকিল আমির হোসেনের মা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জব্বার আলী আকনকান্দি বাজারে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ভানু বেগমকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধা রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ভানু বেগমকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, আহত ভানু বেগমকে হাসপাতালে আনার আগেই মারা যান। 

জাজিরা থানা সূত্রে জানা গেছে, ঘাতক মোটরসাইকেলের চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে। জাজিরা পৌরসভার সাবেক কমিশনার গনি হাওলাদারের ছেলে নিরব হাওলাদার (২১) তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিল। 

নিহতের ছেলে অ্যাডভোকেট আমির হোসেন বলেন, গনি হাওলাদারের ছেলে প্রায় সব সময়ই এ রকম বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়। আজ আমার মাকে মেরে ফেলল। হয়তো কাল অন্য কাউকে মেরে ফেলবে। আমি অবিলম্বে তাঁর বিচার চাই। যাতে আর কেউ এভাবে না মারা যায়। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছি। একটি মামলা রুজু করা হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, জাজিরা ইউনিয়নসহ জাজিরার চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি। এরই মধ্যে জাজিরা ইউনিয়নের আশপাশের এলাকা বিশেষ করে পৌরসভা থেকে অনেক মোটরসাইকেলের আগমন লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল