হোম > সারা দেশ > ঢাকা

সাভারে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

সাভারের বিরুলিয়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে একটি পোশাক কারখানার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, আজ বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি পোশাক কারখানার পেছনে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ পোশাক কারখানার পেছনে ফেলে রেখে যায়।

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই