হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

আদালতে জি কে শামীমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, অস্ত্র মামলায় জামিন বহাল থাকলেও আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। 

এর আগে ১৩ ডিসেম্বর হাইকোর্ট জিকে শামীমকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে জামিন স্থগিত করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে। যা বৃহস্পতিবার খারিজ করে দেন আপিল বিভাগ। 

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে জিকে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‍্যাব। সেসময় বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অভিযানে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে দুই মামলায় তার সাজা হয়েছে। 

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরে এর বিরুদ্ধে আপিল করেন তিনি।

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি