হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা, প্রতিনিধিদল গেল যমুনায়

ঢাবি প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণের দাবিতে ছয় ঘণ্টা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। বিকেলের পর তাঁরা শাহবাগ ছেড়ে যান। তাঁদের মধ্য থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন। 

অবরোধকে কেন্দ্র করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্ট হয়। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। 

কর্মসূচি থেকে সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি জানানো হয়। 

যমুনায় আলোচনার বিষয়ে কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আলোচনার জন্য যমুনা থেকে তাঁদের ডাকা হয়েছে। আলোচনার পর, এ বিষয়ে আমরা দেখব। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকা, যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে, জনগণের দুর্ভোগ নিরসনেও কাজ করছে।’

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই