হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ ‎বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল আমিন (৪৩), তাঁর স্ত্রী তাহমিনা (৩৭) ও তাঁদের ছেলে কালাম (২২)।

উদ্ধার ‎শিশুটির বাবার নাম মো. কাশেম। শিশুটিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাহারিপাড়া এলাকা থেকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

‎সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাতেই টঙ্গী পূর্ব থানায় শিশুটির সন্ধান চেয়ে তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ওই এলাকার লোকজনদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত কালামকে শনাক্তের পর মিরপুর থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ থেকে আলিফকে উদ্ধার এবং কালামের সৎবাবা আল আমিন ও মা তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনই শিশু অপহরণ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণের মামলা রয়েছে। তাঁদের শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে