হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে প্রতিবন্ধীদের পাঁচ দফা দাবিতে অবস্থান, পুলিশের বাধা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ কর্মসূচি পালন করেছে। ছবি: আজকের পত্রিকা

বয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে ‎রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।

আজ রোববার সকালে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে অবস্থান নেন তাঁরা। পরে বেলা সাড়ে ১২টার দিকে যমুনা অভিমুখে যাত্রা করলে শাহবাগ মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। ‎

এ সময় চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা জানান, শিক্ষিত, যোগ্য ও কর্মক্ষম যুব প্রতিবন্ধী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বঞ্চিত। তাঁরা ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকার দাবি জানিয়ে আসছে। তবুও কর্মসংস্থানে অন্তর্ভুক্তি ও ‎প্রতিবন্ধী কোটা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। ‎

তাঁরা আরও দাবি করেন, ‎প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে। অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না মনে করেন তাঁরা।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ কর্মসূচি পালন করেছে। ছবি: আজকের পত্রিকা

এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন তাঁরা। তাঁদের দাবির মধ্যে রয়েছে—

১. প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার, শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ প্রদান করতে হবে।

২. প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে।

৩. দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধীরা নিজের পছন্দমতো শ্রুতি লেখক (বিকল্প সহকারী) মনোনয়নের স্বাধীনতা পাবে এমনভাবে নীতিমালা হালনাগাদ করতে হবে।

৪. সমাজসেবা অধিদপ্তর ও সংশিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট পদসংখ্যা নিশ্চিত নিয়োগ প্রদান করতে হবে।

৫. প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ হলে তা ৩৭ বছর করতে হবে।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ কর্মসূচি পালন করেছে। ছবি: আজকের পত্রিকা

‎এই পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি থেকে বেলা সাড়ে ১২টার দিকে যমুনা অভিমুখে যাত্রা করে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা। তবে শাহবাগ মোড়ে যাওয়ার আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের দাবিদাওয়া তুলে ধরার আশ্বাস দেয় পুলিশ। পুলিশের আশ্বাসে তাঁরা সড়কের পাশে অবস্থান নেন।

‎চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সদস্য সচিব আলিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমরা শিক্ষিত চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী। আমাদের চাকরির সুযোগ কম থাকায় গ্রাজুয়েট হয়েও অনেকে বেকার। সরকারের উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করা। আমরা চাই শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগের যেন ব্যবস্থা করা হয়।

‎শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা দাবি-দাওয়া নিয়ে সড়কে এসে শুয়ে পড়ায় পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে। তাঁদের দাবিগুলো নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সড়ক স্বাভাবিক আছে।

গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি মুজিবুর রহমান

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ৩ দিনের রিমান্ডে

রাজধানীতে বাসস্ট্যান্ড থেকে ঢাবি শিক্ষার্থী অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে ভিটিএস বসাতে কড়া নির্দেশ

ঈদের ছুটিতেও প্রতিদিন মেট্রোরেলের যাত্রী কত ছিল, জানাল কর্তৃপক্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ‘আমি কিছু করিনি’—বললেন স্বপ্না

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ‘আমি নির্দোষ, আমার সঙ্গে ছিল ডলার, ওরে ধরেন’—আসামি সোহেল

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ৩ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ, ধলেশ্বরীতে অবমুক্ত

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৬ জন কারাগারে