হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ হাসান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

জাহিদ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তাঁর বাবা টেপিরবাড়ি এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালান। জাহিদ মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

পানিতে ডুবে জাহিদ মারা যাওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘এ বিষয়ে আমাদেরকে কেউ জানাননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, আজ দুপুরে জাহিদ ও তাঁর দুই বন্ধু পুকুরে গোসল করতে যায়। এ সময় জাহিদ ডুব দিলে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাকে পানি থেকে উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে