হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। 

নিহত দুজন হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের জিল্লু মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) ও মোকলেস মিয়ার ছেলে ওবায়দুর মিয়া (২৩)। গুরুতর আহত রহিম মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, মোটরসাইকেলযোগে তিন আরোহী ভাঙ্গা সদর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঝটুরদিয়া এলাকায় পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে