হোম > সারা দেশ > ঢাকা

জেমস, হামিন ও মানামের করা মামলার শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে নগর বাউল জেমস এবং ‘মাইলস’–এর হামিন ও মানাম আহমেদের মামলায় বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ মে নতুন তারিখ ধার্য করেন।

এই মামলায় সোমবার অভিযোগ গঠন বিষয়ে দিন ধার্য ছিল। কিন্তু বাদী পক্ষে সময়ের আবেদন করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চার কর্মকর্তা আদালতে হাজির ছিলেন। এই চারজন হলেন, এরিক অ্যাস (সিইও), নুরুল আলম (চিফ কমপ্লায়েন্স অফিসার),  তৈমুর রহমান (করপোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস)। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন বাদী অক্ষয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর এই চার কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান। এর আগে গত বছর ১০ নভেম্বর জেমস এবং হামিন ও মানাম আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত বাংলালিংকের কর্মকর্তাদের সশরীরে হাজির হতে সমন জারি  করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে বাংলালিংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান জেমস।

এর আগেও গত ১৯ সেপ্টেম্বর একই আদালতে মামলা করতে গিয়েছিলেন জেমস। আদালত তাঁকে থানায় মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি মামলা না করে ফিরে যান।

একই সময়ে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিন আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে