হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ইতি আক্তার (১৩) নামের স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া পাড়াদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইতি আক্তার ওই গ্রামের তাইজদ্দিন শেখের মেয়ে ও স্থানীয় শ্রীরামদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ইতির বাবা তাইজদ্দিন শেখ বলেন, ‘আজ দুপুরে ইতি স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে ডিম ভেজে ভাত খায়। আমার আরেক মেয়ে শারীরিক প্রতিবন্ধী সরমী আক্তারকে ডিম দেয়নি। তাই বোনের সঙ্গে ঝগড়া হয় ইতির। সেই ক্ষোভে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে