হোম > সারা দেশ > ঢাকা

তিন লাখ গাছ লাগিয়ে বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কেক কেটে নয়, বরং এমন কিছু করে দেখাও, যা জাতির জন্য কল্যাণকর হয়’—প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে এই স্লোগান বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের। সেই স্লোগানকে সামনে রেখেই নিজ আঙিনায় অথবা নিজের নিয়ন্ত্রণ রয়েছে এমন স্থানে সাতটি করে গাছ লাগিয়ে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেন বিডি ক্লিনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারা দেশে বিডি ক্লিনের ৪৪ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। প্রত্যেক সদস্য সাতটি করে তিন লাখেরও বেশি গাছ লাগিয়েছেন। দেশীয় প্রজাতির ফুল, ফল এবং ঔষধি এ গাছগুলো হচ্ছে—কাঁঠাল, জাম, জলপাই, লিচু, নিম, অর্জুন, বকুল ও জারুল। সদস্যরা এ গাছগুলো থেকে যেকোনো সাতটি গাছ বেছে নিয়ে রোপণ করেছেন।

বিডি ক্লিন পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যেরা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আজ বেলা ৩টা থেকে ৫টা ২ ঘণ্টা সময়ের ভেতরে এ গাছগুলো রোপণ করেন। গাছের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছিল সর্বনিম্ন আড়াই ফুট। সদস্যরা গাছ রোপণের সময় এবং পরবর্তী ৩০ মিনিটের মধ্যে নিজের লাগানো গাছের ছবি মোবাইল ফোনে ধারণ করেন। সেই ছবিগুলো একই দিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিজ নিজ ফেসবুক টাইমলাইন থেকে #সবাইমিলেলাগাইবৃক্ষ, #১ ঘণ্টায়ও লক্ষ শিরোনামে আপলোড করা হয়।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, ‘সাধারণত কেক কেটে হইচই বা মজার মধ্য দিয়ে সবাই নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। কিন্তু আমরা তা করছি না। কারণ, আমরা বিশ্বাস করি জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জন্য কল্যাণকর হয়—এমন কিছুই করা উচিত। তাই আমরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রত্যেকেই সাতটি করে গাছের চারা রোপণ করেছি।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ জুন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের মানসিকতা পরিহার করে পরিচ্ছন্ন মানসিকতা এবং জীবাণুমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

‘বছিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ ছিল টিটনের’

টিটন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা

টিএসসিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক, শাহবাগ থানায় সোপর্দ

শীর্ষ সন্ত্রাসীদের অন্তঃকোন্দলে টিটন হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে: পুলিশ

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার তৃতীয় দফায় ফের ৩ দিনের রিমান্ডে

থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা নিতে নোটিশ

ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত নিয়ে সরকার নীতিমালা করছে: ডিএসসিসি প্রশাসক

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

বিচার বিভাগের বরাদ্দ বাড়ানো জরুরি: আইনমন্ত্রী