হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং পারবাইজোড়া গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৯)। তাঁরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালু শাহ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর ওপর ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। সকাল আনুমানিক ৭টা-সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল