হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৫০

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে পৌর সদরের মির্জাপুর ও মঠখোলা সড়কে অবস্থায় নেন আন্দোলনকারীরা। অপরদিকে উপজেলা পরিষদ গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা থানার সামনের সড়কে আসার চেষ্টা করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এদিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পুলেরঘাট বাজারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে