হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ঘরে ঢুকে যুবককে হাত-পা বেঁধে হত্যা, মালামাল লুট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে ঘরের আসবাব ভাঙচুর করে দামি মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতঘরে ঢুকে পিয়াস মজুমদার (২২) নামের এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ঘরের আসবাব ভাঙচুর করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিয়াসের বাবা পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক। পিয়াসের মা একজন নার্স। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তাঁরা কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তাঁর ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার বলেন, ‘দুর্বৃত্তরা পিয়াস মজুমদারের হাত-পা বেঁধে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে। খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াসকে হাসপাতালে পাঠাই। খোকনের ঘরের সব আসবাব ভাঙচুর এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দিই।’

কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পিয়াস নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে