হোম > সারা দেশ > ঢাকা

মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘনা আলম। ছবি: সংগৃহীত

বিশেষ ক্ষমতা আইনে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মেঘনা আলমের বাবার পক্ষে এ রিট দায়ের করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে গত ১০ এপ্রিল অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেন আদালত।

২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মডেল মেঘনা আলম। সেই সঙ্গে মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি।

গত ৯ এপ্রিল থেকে মেঘনা আলমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। ওই দিন রাতে তাঁকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আট মাস আগে সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের সখ্যতা বাড়তে থাকে। মাঝেমধ্যে মেঘনার ফ্ল্যাটেও যেতেন এই সৌদি কর্মকর্তা।

মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র চার মাস পর গত ডিসেম্বরে গোপনে বাগদানও সারেন তাঁরা। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি মেঘনার পরিবার।

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা