হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকায় আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত যাত্রীবাহী বাসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার অদূরে ওজন স্টেশনের সামনে সিয়াম পরিবহনের বাসের চাকায় আগুন লাগে। তাৎক্ষণিক বাসের গতিরোধ করা হলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। এতে প্রাণে বেঁচে যান অর্ধশত যাত্রী।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী বোঝাই করে বরিশালের পটুয়াখালীর উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে বাসটি এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার অদূরে ওজন স্টেশনের সামনে এলে চাকায় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে চালক গতিরোধ করলে আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এতে কেউ হতাহত হয়নি।

দেওয়ান আজাদ হোসেন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসটির যাত্রীরা অন্য বাসে করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-ছেলের আয়কর নথি সরবরাহের নির্দেশ

চিকিৎসককে হামলা: ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া, নেপথ্যে টেন্ডার দ্বন্দ্ব