হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢামেক থেকে নিখোঁজ রোগীর মরদেহ মিলল নারায়ণগঞ্জের পার্কে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ থেকে নিখোঁজ রোগীর অক্ষত মরদেহ মিলল নারায়ণগঞ্জের পার্ক থেকে। গত শুক্রবার বিকেলে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

নিহত যুবকের নাম মাইনুদ্দীন (৩১)। সে ফেনী জেলার উত্তর লক্ষ্মীপুর মনাকাজী গ্রামের রবিউল হক ও সালেহা বেগমের সন্তান। 

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ২ নম্বর রেলগেট সংলগ্ন ছোট পার্কে গিয়ে একটি যুবকের মরদেহ উদ্ধার করি। আশপাশে জিজ্ঞাসাবাদ করে তাঁর কোনো  পরিচয় পাওয়া যায়নি। পরে লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়ে দিই। এরপর সিটি করপোরেশনের অনুমতি নিয়ে তাঁকে সিদ্ধিরগঞ্জের কবরস্থানে দাফন করা হয়। এর আগে মরদেহের আঙুলের ছাপ পরীক্ষার জন্য পিবিআই ও সিআইডিকে পাঠানো হয়।  

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজউদ্দৌলা জানান বলেন, গতকাল বিকেলে পিবিআই থেকে আমাকে জানানো হয় যে মরদেহের পরিচয় পাওয়া গেছে। সেই পরিচয় পেয়ে নিহতের পিতা ও ভাই এসে মরদেহ শনাক্ত করে। তাদের কাছে জানতে পারি নিহত মাইনউদ্দিন কিডনি সহ নানান রোগে ভুগছিলেন এবং গত ২৩ তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। গত ২৬ তারিখে সেখান থেকে নিখোঁজ হন। তবে তিনি কেন এখানে এলেন বা কেউ তাঁকে নিয়ে এসেছে কি-না সেটা জানা যায়নি। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে