হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি কুমিল্লায় গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পাল (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে র‍্যাব-১১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান।

গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল শিবপুর উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত মঙ্গলবার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ধর্ষণের অভিযোগ ওঠার পর কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাঙচুর করেন।

র‍্যাব কর্মকর্তা সাদমান ইবনে আলম জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের পর শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভিশন-৭১ ডেভেলপমেন্টের আতিক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট ক্রোক

উত্তরায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

আলোচিত সমন্বয়ক রিয়াদ এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার করলেন অভিযুক্ত ফজলুর

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুটের দাবি

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’

প্রথম রিটার্নেই ২ কোটি টাকার ঘোষণা এপিএসের গাড়িচালক ভাইয়ের