হোম > সারা দেশ > ঢাকা

সহায়তা চায় বঙ্গবাজারের দরজি ব্যবসায়ীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দরজি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন। ঈদের আগে তারা কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন জানিয়েছে বুধবার দুপুরে ব্যানার হাতে দাঁড়িয়ে সহায়তা চেয়েছেন তারা। 

মো. নাজিম নামের এক দরজি ব্যবসায়ী বলেন, বঙ্গবাজার কমপ্লেক্সের তৃতীয় তলায় নাজিম টেইলার্স নামের আমার সেলাইয়ের দোকান ছিল। আগুনে সেটি পুড়ে গেছি ৷ আমার মতো এখানকার সব দরজি ব্যবসায়ী আজ নিঃস্ব ৷ কিন্তু আমাদের কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। খুচরা ব্যবসায়ীদের আপাতত অস্থায়ীভাবে বসার সুযোগ করে দেওয়া হলেও, আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি। 

নাজিম আরও বলেন, আমার দরজি ব্যবসায়ীরা আমাদের মহানগর কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিলেও কোনো সহায়তা এখনো আমরা পাইনি। আমাদের পকেটে চলার মতোও অর্থ নেই। আমাদের দিকটা যদি কেউ না দেখে, তাহলে আমরা যাব কোথায়? 

আদর্শ মার্কেটের জাকির টেইলার্সের মালিক আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমরা কেউ কেউ ২০-৩০ বছর ধরে এখানে সেলাইয়ের কাজ করছি। অগ্নিকাণ্ডের পর কেউ আমাদের সাথে কথা বলছে না, কেউ আমাদের সহায়তা দিচ্ছে না। আমাদের বসার সুযোগও দিচ্ছে না। আমরা যদি এখানে অস্থায়ীভাবে বসতে পারি তাহলে ঈদের আগে পাওনাদারের টাকাটা পাব। নইলে তো সেটাও পাব না। 

মো. আব্বাস নামের আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে ৷ কিন্তু আমাদের তো পকেটে চলার মতো কোনো টাকা নেই। তাই সমাজের বিত্তবানরা যদি এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারব। 

আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় তারা বঙ্গবাজারের সব দরজি ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

জবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তায় প্রবেশ শিক্ষার্থীদের

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ