হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে ১১ তলা ভবনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ তলা ভবনটির ওপরতলায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বনানীর কাঁচাবাজার এলাকার ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসায় আগুন লাগে। ১১ তলা ভবনটির ওপরতলায় প্রথম আগুন দেখা যায়। সংবাদ পাওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলটি প্রায় ৪ কিলোমিটার দূরে হওয়ায় শুরুতে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। সব মিলিয়ে সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত সোয়া ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি এবং ভবনে থাকা কেউ হতাহত হননি। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

এ.জে.আর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক