হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনো সংকটাপন্ন ৬ জন

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

সংবাদ সম্মেলন করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি দগ্ধ ছয়জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন ছয়জনসহ আটজনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদের খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।

পরিচালক বলেন, আজ ভারত থেকে চিকিৎসক দল এসেছে। এ ছাড়া গতকাল বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ভার্চুয়ালি মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩